Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউন উঠে গেলেও কিছু নতুন নিয়ম জারি থাকবে বিমান যাত্রায়, লাগবে সার্টিফিকেট


করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। আগামী ৩রা মে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে চলবে লক ডাউন। লক ডাউনের জেরে বন্ধ ট্রেন ও বিমান যাতায়ত। ট্রেন ও বিমান পরিষেবা কবে আরম্ভ হবে এ নিয়ে এখনও কোনও খবর নেই। এদিকে বিমান পরিষেবা চালু হলেও লাঘু হতে চলেছে নতুন নিয়ম। 

লক ডাউনের পর বিমান যাত্রা করতে হলে অবশ্যই যাত্রীর মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে। সাথে সাথে ফ্লাইটে যাত্রা করার জন্য হাতের গ্লাভস, ফেসমাস্ক ও ডিস্পোজেবল ক্যাপ্স কিনতে হতে পারে ।

ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিমানে যাত্রা করার নিয়ম ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে । ফ্লাইটে যাতে করোনা না ছড়িয়ে পড়ে তার জন্য এই কমিটি যাত্রীদের ও এয়ারপোর্ট স্টাফের জন্য SOP তৈরি করছে । শীঘ্রই সেটি জারি করা হবে ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code