Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে মানুষের পাশে দাঁড়াচ্ছে ডোমকল তৃণমূল কংগ্রেস


লকডাউনে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব সেই সাথে আমাদের দেশও। সংক্রমণ রুখতে গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও চলছে লকডাউন। এমন অবস্থায় কর্ম'হীন হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া বহু পরিবারের মানুষজন। সংসারে দাড়িয়ে পড়েছে অনটন সেই সব পরিবারগুলির। উপার্জিত অর্থ শেষ হয়ে গিয়ে প্রায় না খেয়ে দিন কাটছিল তাদের বলে জানা যায় সংবাদ প্রতিনিধির মাধ্যমে। এই তথ্য জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কেউ অভুক্ত না থাকেন। সেই মতো রাজ্যে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি। পিছিয়ে নেই মুর্শিদাবাদও। আজ রবিবার ডোমকল পুরসভার বিভিন্ন এলাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল তৃণমূল কংগ্রেস। প্রায় ৫০০টি পরিবারের হাতে এদিন ৫ কেজি করে চাল, ডাল, আলু, তেল তুলে দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল, এবং ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম ও দলনেতা আলম খান, বিশিষ্ট সসমাজসেবী সালামত উল্লাহ শেখ, কাউন্সিলর সেলিম রেজা মাজেদুল সহ বিশিষ্ট ব্যক্তিরা।

কামরুজ্জামানা বাবু বলেন, 'এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই নৈতিক কর্তব্য। সেটাই আমরা এদিন পালন করলাম। আগামীতে আরও করব।' পাশাপাশি তিনি মানুষকে সচেতন ভাবে লকডাউন পালন করে অপ্রয়োজনে ঘর থেকে না বেরোনোর জন্য পরামর্শ দেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code