Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃস্থ ব্যক্তিদের হাতে রান্না করা খাবার তুলে দিলো চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রম


করোনা সংক্রমনের কারনে সচল পৃথিবী আজ অচল হয়ে পড়েছে। সরকারি নির্দেশের কারনে মানুষ আজ স্বেচ্ছায় গৃহবন্দী অবস্থায় রয়েছে। কর্মসংস্থান হারিয়ে গরীব মানুষগুলোর আজ অসহায় অবস্থা। 


দৈনিক কাজের উপার্জনে জীবিকা নির্বাহকারী মানুষগুলোর খাদ্যের ভান্ডার প্রায় শূন্য। সর্বোপরি বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপাশে থাকা ভারতীয়দের সমস্যা আরো তীব্র। এরকম পরিস্থিতিতে দুঃস্থ মানুষগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রম।


চৌধুরিহাট আশ্রমের পক্ষ থেকে কিছুদিন আগেই দুঃস্থ দের হাতে তুলে দেওয়া হয়েছিল নিত্যপ্রয়োজনীয় জিনিস। এবার মহারাজ সেবানন্দজির মানবিক উদ্যোগে চৌধুরীহাট, বামনহাট এলাকার প্রায় 2500 জন দুঃস্থ মানুষের হাতে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে রান্না করা খাবার তুলে দেওয়া হলো। 

এছাড়াও এই রান্না করা খাবার পৌছে দেওয়া হয়েছে সীমান্তের কাঁটাতারের ওপাশের বসবাসকারী ভারতীয়দের হাতেও। প্রতিকূল পরিস্থিতির সময় রামকৃষ্ণ মঠ ও আশ্রমের এরূপ মানবিক উদ্যোগ সর্বদাই লক্ষণীয়। আগামীদিনেও আশ্রমের পক্ষ থেকে প্রয়োজনে আরো কিছু মানুষের কাছে পৌঁছানো হবে বলে জানা গেছে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code