![]() |
| কালে বিশ্বকর্মা ও তাঁর মেয়ে |
কলকাতা নিবাসী এক যুবকের হারিয়ে যাওয়া নথিপূর্ন মানিব্যাগ ফিরিয়ে দিলেন সযত্নে। বছর পঞ্চাশের ওই পৌঢ় আলিপুরদুয়ার ডি আর এম চৌপথির সামনে মঙ্গলবার ভোরে একটি মানি ব্যাগ খুঁজে পান। নিজে পড়াশোনা না জানায় সেটি বাড়িতে নিয়ে যান এবং নিজের মেয়ে স্বরস্বতী কে বলেন যে কাগজগুলো দেখে ওই যুবকের পরিচয় খুঁজে বের করতে। অবশেষে তারা ব্যাগটি থেকে যুবকের ফোন নাম্বার বের করেন এবং ফিরিয়ে দেন।
যুবকের কাছে জানতে চাওয়া হলে সে জানায়, তার প্রয়োজনীয় সমস্ত কাগজই রয়েছে। সে 23 শে এপ্রিল আলিপুরদুয়ার জংশন থানায় জেনারেল ডায়েরিও করে। তিনি কালে বাবুর মত সৎ ব্যক্তির ভূয়সী প্রশংসাও করেন। সবের মাঝে যুবকটির একটাই দুঃখ, কালে বাবু যদি আগে তার ব্যাগটি পেতেন তাহলে হয়ত সে তার 800 টাকাও ফেরৎ পেতেন অন্যান্য কাগজগুলোর সাথে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us