Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃস্থ অসহায় মানুষের পাশে আবার এগিয়ে এলেন চিকিৎসক



সারা বিশ্ব করোনার আতঙ্কে স্তব্ধ, ভারতে লক ডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত l ২০ শে এপ্রিল পরে কিছু এলাকায় শিথিল হতে পারে লক ডাউন l 

কিন্তু এই লক ডাউনে সব থেকে বেশি বিপদে পড়েছে দিন মজুরেরা, এরকমই দিনহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ২৫ টি পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল l 

২৫ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, ডিম, সয়াবিন ইত্যাদি l এর আগেও ডাক্তার বাবুর মানবিক দিক আমরা দেখেছি, ছিটমহল থেকে দিনহাটার হরিজন শিশু প্রত্যেকের পাশে এই কঠিন সময়ে তিনি দাঁড়িয়েছেন l 

তার এই প্রচেষ্টায় তার পাশে ছিলেন স্থানীয় কাউন্সিলার সুব্রত বক্সি ও অন্যান্যরা l তার এই প্রচেষ্টায় খুশি এলাকাবাসী l
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code