Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোনের EMI স্থগিত করা নিয়ে cybercrime! জেনেনিন স্টেট ব্যাঙ্কের সতর্কবার্তা

লোনের EMI স্থগিত করা নিয়ে স্টেট ব্যাঙ্কের সতর্কবার্তা

লকডাউনে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সমস্ত রকমের লোনের তিন মাসের EMI স্থগিত রাখার জন্য প্রতিটি ব্যাঙ্কের কাছে নির্দেশ এসেছিল। ব্যাঙ্কগুলি এই বিষয়টি গ্রাহকদের ইচ্ছের ওপর ছেড়ে দিয়ে আবেদন করতে বলেছিলো। কেউ চাইলে EMI চালাতেও পারেন অথবা তিন মাসের জন্য স্থগিত রাখতে পারেন। এই ব্যাপারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সাইবার ক্রাইমের বিষয়ে সতর্ক করলো।

স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে,"সাইবার প্রতারকরা EMI স্থগিত রাখার জন্য OTP চেয়ে গ্রাহকদের ফোন করে, কিন্তু EMI পিছিয়ে দেওয়ার জন্য কোনোরকম OTP এর দরকার হয়না। একবার OTP দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে প্রতারকরা। এই জালিয়াতি রুখতে একমাত্র উপায় সতর্ক ও সাবধান থাকা।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code