Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে হোয়াটসঅ্যাপে মোবাইল ব্যাঙ্কিং চালু করলো ICICI ব্যাঙ্ক


লকডাউনে হোয়াটসঅ্যাপে মোবাইল ব্যাঙ্কিং চালু করলো ICICI ব্যাঙ্ক

ভারতে প্রথম সারির বেসরকারি ব্যাঙ্ক গুলোর মধ্যে ICICI ব্যাঙ্ক অন্যতম। দীর্ঘদিন থেকে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসা এই ব্যাঙ্ক লকডাউনে গ্রাহকদের ব্যাঙ্কিং এর সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল। চালু করলো হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা। ICICI ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর নম্বরটি হল 9324953001, যা গ্রাহকদের ফোনে সেভ করে রাখতে হবে।

ICICI ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা যেকোন ধরণের ব্যাঙ্কিং এর সুবিধা পাবেন এই পরিষেবার মাধ্যমে। গ্রাহকরা তাদের কার্ডে গচ্ছিত টাকার পরিমাণ চেক করতে পারবেন এর মাধ্যমে। এছাড়াও এই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা এই নম্বর ব্যবহার করে নিজের কার্ডটি প্রয়োজনমতো ব্লক বা খুলতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এই পরিষেবা যথেষ্ট সুরক্ষিত এবং এর জন্য আলাদা কোনো পিন নম্বর বা পাসওয়ার্ড এর দরকার নেই। এর জন্য দিতে হবে না কোনো অতিরিক্ত চার্জও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code