Advertisement

লকডাউনে সুস্থ থাকতে এবং ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবা সহজেই পেতে গুগল-এর একমুঠো নতুন ফিচার

Advertisement

করোনা সংক্রমণ রুখতেই বিশ্বের বহু দেশে লক ডাউন চলছে। ঘরবন্দি মানুষ। অনেকেই রুটিন চেকআপের জন্য ডাক্তারদের সংস্পর্শে আসতে পারছেন না। এই অবস্থায় সুস্থ থাকতে এবং ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবা সহজেই পেতে Google আগামী সপ্তাহের মধ্যে আনছে একমুঠো নতুন ফিচার।

গুগলের এই ভার্চুয়াল পরিষেবা প্রথম চালু হবে আমেরিকায়। আপনি যখন হাসপাতাল বা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন তখন ভার্চুয়াল পরামর্শের সময় নির্ধারণের জন্য অংশগ্রহণকারী স্বাস্থ্য পরিষেবা কর্মীদের থেকে অনুসন্ধান এবং মানচিত্রে একটি ''get online care'' লিঙ্ক দেখতে পাবেন। যা আপনাকে লক ডাউনে ঘরবন্দি সময়ে অনেকটা সহজ করে দেবে আপনার স্বাস্থ্য পরিষেবা। 

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in