Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিডিও এর নির্দেশে দিনহাটা-১ ব্লকে ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে পলিথিন ও চাল বিতরণ


বিডিও এর নির্দেশে দিনহাটা-১ ব্লকে ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে পলিথিন ও চাল বিতরণ

SER-20:  বুধবার রাতের মিনিট খানেকের ঘূর্ণিঝড়ে দিনহাটার নিগমনগর বাজার সংলগ্ন কিছু বাড়ি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বড়ো বড়ো গাছ পড়ে অনেক ঘরবাড়ি ভেঙে যায়, অনেকের ঘরের টিনের চাল উড়ে অন্যত্র গিয়ে পড়ে।
 
ঝড়ের পরদিন সকালেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিনহাটা বিডিও অফিস থেকে  কিছু পরিবারের হাতে দুপুরের মধ্যেই পলিথিন বিতরণ করা হয়।

আজ শুক্রবার পুনরায় দিনহাটা-১ বিডিও শ্ৰী সৌভিক চন্দ মহাশয়ের নির্দেশে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পলিথিন ও চাল পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে একটি পলিথিন ও চাল দেওয়া হয়। উপস্থিত ছিলেন দিনহাটা-১ বিডিও অফিস আধিকারিক শ্ৰী পরিমল চন্দ্র মোদক, সহিদার রহমান এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্ৰী কেশব নাহা মহাশয় ও শ্ৰী সন্তোষ বর্মন মহাশয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code