Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিশ্রুত

প্রতিশ্রুত
অনন্যা দাশগুপ্ত

নতুন কিছু করব ভেবে চোখ বুজলাম, পাশ ফিরতেই মনে পড়ল আজ রবিবার, কাল সকাল থেকে আবার নতুন করে শুরু। হঠাৎ করে অন্ধকার নেমে এল চারপাশে, রাতের থেকেও ঘন অন্ধকার। 
নিকষ কালো দিনগুলোও তো পেরিয়ে এসেছি,খবরের কাগজ উল্টেছি অনায়াসে, একের পর এক লাশ জ্বলার ছবি পাল্টেছি কী ভীষন অবলীলায়।সমাজ পরিবর্তন হবে বলে শ্লোগান দিয়েছি,হেঁটেছি কতরকম যাত্রায়। তবুও শেষ রাতে নিজেকে অসম্ভব সম্ভাবনাময় মনে হয়েছে,প্রতিদিন একটা গভীর সুললিত স্বপ্ন লালন করেছি। পৃথিবী গদ্যময় থেকে বিভীষিকাময় মনে হয়েছে। প্রত্যেকদিন।তারুণ্য যাকে বলি তা ছুঁয়েছে মাঝেমাঝে আমায়। এক রাস্তা প্রতিশ্রুতি লিপিবদ্ধ করেছি নোটবুকে। 


আগামীকাল। সোমবার।

'নতুন' বলে ডাকলে কেউ সাড়া দেবে? আসবে কেউ একজনও?

প্রতিশ্রুতি তো তৈরীই হয় ভাঙবে বলে? কথাটা শুনেছিলাম গতরাতে কারো কাছে। তবুও, তারুণ্য তো স্বপ্ন দেখায়
ভাবতে শেখায়...

হেঁটে আসি চোরা গলিপথ ধরে। আমাদের অ্যাসিলক নেই, ভাজা ভাত নেই। আছে কিছু করার মতো কাজ।
সামনে নবযুগ আনবে?
কেউ আছো এখনও?

উত্তর পেলাম না।

পাশ ফিরলাম...

কাল তো সোমবার।

 সকালে উঠতে হবে।


মেঘের ভেলাঅনলাইন সাহিত্য পত্রিকায় আপনার লেখা পাঠাতে
যোগাযোগ করুন

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code