Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফাঁসি এড়াতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ অক্ষয়, পবন ও বিনয়

ফাঁসি এড়াতে মরিয়া নির্ভয়ার অপরাধীরা। চার দোষীর সমস্ত আইনি বিকল্পের পথ বন্ধ বলেই দাবি করছেন আইনজীবীরা। এমন পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে তিন অপরাধী-অক্ষয়, পবন ও বিনয়। 

তাদের দাবি, ২০ মার্চের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ চেয়েছে ওই তিনজন। সাম্প্রতিক ইতিহাসে যা নজিরবিহীন। এর আগে দেশের কোনও ধর্ষক ফাঁসি রদের দাবিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে খবর নেই। 

সোমবারই অক্ষয়ের আরজি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ফলে ২০ মার্চ তাদের ফাঁসি নিশ্চিত। এমন পরিস্থিতিতে নজিরবিহীন পদক্ষেপ করল নির্ভয়ার তিন ধর্ষক।

তবে মুকেশ কেন এই পথে হাঁটল না, তা নিয়ে ধন্দ বেড়েছে। আইনজীবী মহলের একাংশের দাবি, স্রেফ ফাঁসির সাজা বিলম্বিত করার জন্যই এই পদক্ষেপ করা হল। কারণ ধর্ষকদের ফাঁসি অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া অর্থহীন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code