মেলা তো অনেক দেখেছেন, কিন্তু এক মেলায় দেখা গেল অমানবিক দৃশ্য l মেলায় গিয়ে সাবান টার্গেট করা খেলেছেন নিশ্চয়, প্রায় প্রত্যেকটি গ্রাম্য মেলায় এইরকম দোকান বসে থাকে l কিন্তু কোনোদিন দেখেছেন কোনো অবলা পশু বা পাখীকে টার্গেট করতে l
এরকমই দৃশ্য দেখা গেল কোচবিহার জেলার ঢানঢিনগুঁড়ি হলঙ্গির দোলের মেলায়, একটা হাঁসকে টার্গেট করতে পারলে হাঁসটি আপনার l দোলের দিন থেকে এই মেলা শুরু হয় কিন্তু এখনো কেউ তার গলায় রিং টার্গেট করতে পারে নি l হাঁসটি সেদিন থেকেই টার্গেট হতে হতে নির্জীব হয়ে গেছে, ঠিকঠাক উঠে বসতেও পাচ্ছে না l
মেলায় আগাত দর্শণার্থীরা তার এই অবস্থার দিকে না তাকিয়ে তাকে পাওয়ার জন্যে টার্গেট করেই যাচ্ছে l মেলার আরও কয়েকদিন বাকি l মেলা আয়োজকদের এদিকে কোনো ভ্রূক্ষেপ নেই, তাঁদের এই নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us