Latest News

6/recent/ticker-posts

Ad Code

'জনতা কার্ফু'-কে কার্যত সফল করছে গ্রামাঞ্চলের মানুষও


'জনতা কার্ফু'-তে সায় মানুষের, লোকালয় বাজার থেকে শহর সর্বত্র মানুষের নেই উপস্থিতি । সকালের প্রথমার্ধে সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর মানুষ কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'জনতা কার্ফু'-কে সমর্থন করল। এখন দেখার দিনের শেষ অবধি কতটা সায় দিয়ে থাকতে পারে মানুষ। বিশেষ কাজ ছাড়া মানুষ আজ মূলত 'ঘরবন্দি'। কতিপয় দুই-চারটা মানুষ 'কার্ফু' পরিস্থিতিকে পর্যবেক্ষন করতে হাজির হয়েছেন এলাকায়। চারিদিকেই নির্জন। দোকানপাঠ, রাস্তাঘাট, গাড়ি চলাচল থেকে পথচলতি মানুষেরও দেখা নেই বললেই চলে। 

ভারতের বৃহত্তর শহরগুলিতেও 'জনতা কার্ফু'-কে কার্যত সফল করেই চলছে মানুষ। 

উল্লেখ‍্য, বৃহস্পতিবার জাতির উদ্দ‍্যেশে ভাষন দিয়ে দেশের মানুষকে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ১৪ ঘন্টা 'জনতা কার্ফু' -র ডাক দিয়েছেন। এই সময়ে বিশেষ কাজ ছাড়া মানুষকে বাইরে বেড়োতে মানা করেছিলেন। যদিও, বিরোধীদের একাংশ প্রধানমন্ত্রীর 'জনতা কার্ফু'-কে সমর্থন করেনি। অন‍্যদিকে, বিশ্বস্বাস্থ‍্য সংস্থা পাশে দাড়িয়েছিলেন নরেন্দ্র মোদীর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code