Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় ব্যাপক সাড়া মিলছে 'জনতা কার্ফ্যু'র




SER21:-দিনহাটা.  করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আজ ২২শে মার্চ জনতা কার্ফ্যু' পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমত জনতা কার্ফ্যু র ব্যপাক সাড়া মিলল দিনহাটা শহরে। 

শহরের সমস্ত দোকান পাট বন্ধ হাতেগোনা দু-এক জন লোক রাস্তায় বের হলেও তাদের সবারই মুখে মাস্ক ছিল। দু একটি সরকারি বাস রাস্তায় বের হলেও তাতে যাত্রী ছিল না বললেই চলে। 

সকাল দশটায় দিনহাটা চৌপথীও শুনশান। গোটা শহর কার্যত একটি অঘোষিত বন্ধের চেহারা নেয়। এক বাসিন্দা জানান- "আজ দোকান খুলবো না নিজেকে সুরক্ষিত রাখতে এটুকু তো মানতেই হবে"।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code