SER-10,ময়নাগুড়ি, ২২শে মার্চ: চিন থেকে ছড়ানো করোনাভাইরাসকে রুখতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন যায়গায় জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কারণেই বিভিন্ন সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে ছুটির নির্দেশ দেওয়া হয়েছে।
চিন থেকে ছড়ানো এই ভাইরাসের ফলে গোটা দেশে ক্রমশ মৃত্যুর হার বেড়ে চলেছে। ভারতের এই মৃত্যুকে ঠেকাতে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জনতার কারফিউ পালন করার কথা বলেছেন গোটা দেশবাসীকে।
এবং আজ ২২শে মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন বিভিন্ন স্থানে জমায়েত না করার।
জনতার কারফিউ মেনে বন্ধ দোকানপাট, শুনশান হেলাপাকড়ী বাজার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us