Advertisement

করোনা ভাইরাসের সংক্রমন রুখতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা জারি

Advertisement

পরিবহন ব্যবস্থায় স্বাস্থ্য বিধি মেনে চলতে ও স্পর্শ দ্বারা সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। 

মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে যে, জন পরিবহনে ব্যবহৃত যানবাহনের সিট বা আসনে, হাতলে ও অন্যত্র স্পর্শ দ্বারা সংক্রমন রুখতে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্হা গ্রহণ করতে হবে। সমস্ত বাস টার্মিনাসে স্বাস্হ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে চলার ওপর জোর দিয়ে জনস্বাস্হ্য সংক্রান্ত বার্তা যানবাহন, বাসস্টপ প্রভৃতি জায়গায় প্রচার করতে হবে। এই প্রেক্ষিতে মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

মন্ত্রকের নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশ্বের ৯০টিরও বেশি দেশে করোনা ভাইরাসের সংক্রমন প্রমানিত হওয়ায় কেন্দ্রীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশে এই ভাইরাসের সংক্রমন রুখতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্হ্য ক্ষেত্রে সংক্রমন রুখতে এই ধরনের সরকারি প্রচেষ্টার উদ্দেশ্য হল সংক্রমনের প্রার্দুভাব ঠেকানো এবং আক্রান্ত ব্যক্তির সংখ্যা কমানো। 

সেইসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের পক্ষ থেকে ভাইরাস নিয়ন্ত্রণ ও আক্রান্ত হওয়ার ঘটনা কমাতে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাতে সম্ভাব্য সবরকম সহায়তা করা।

source: pib 
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in