সারাদেশে লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ গৃহবন্দী। অসহায় অবস্থায় রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। দিন আনে দিন খায় কিন্তু বাইরে গেলেই করোনা ভাইরাসের ভয়, তার উপর সরকারী নিষেধাজ্ঞা । উনুন জ্বালিয়ে দু মুঠো খাবারের ব্যবস্থা করবে কী ভাবে তা নিয়েই বড় দুশ্চিন্তা।
আজ দিনহাটায় চিকিৎসক অজয় মণ্ডল ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেন অসহায় মানুষের পাশে। ডাক্তারবাবু জানান- "করোনার করালগ্রাসে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দিনহাটার ১৩ নং ওয়ার্ডের দিন আনি দিন খায় ৫০ টি দু:স্থ পরিবারের জন্য চাল ডাল আলু তেল লংকা ও বিস্কুটের প্যাকেটের সাথে ৫০ টাকা করে আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে দেওয়ার চেষ্টা করলাম । আপনারাও এগিয়ে আসুন । এদের পাশে দাঁড়ান ।"
তিনি ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়ছেন- "মনোজ , পার্থ , অর্ঘ্য , শিবু দাকে অসংখ্য ধন্যবাদ । তাদের ছাড়া এই কাজ করতেই পারতাম না ।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us