করোনা সংক্রমন রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২১ দিনের লক ডাউন চলছে। কিন্তু গবেষনা বলছে এই ২১দিনের লক ডাউন সংক্রমন নিষ্ক্রিয় করতে যথেষ্ট নয়।
চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্স ও ইউনিভার্সিটি অব কেমব্রিজ জানিয়েছে, টানা লকডাউন ও মাঝে মাঝে তা শিথিল করেই কমতে পারে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা। ফলে ভারতের তিন সপ্তাহের লকডাউনে খুব ভালো কাজ নাও দিতে পারে।
সংস্থা জানাচ্ছে, মোট ৬৩দিনের লক ডাউন দরকার। তবে মাঝে থাকবে বিরতি। ২১দিন লক ডাউনের ৫দিন বিরতি দিয়ে আবার ২৮ দিনের লক ডাউন। এরপর, আবার ৫দিন বিরতি দিয়ে ১৪দিনের লক ডাউন এই মোট ৬৩ দিনের লক ডাউন ভারতে সংক্রমন রুখতে কার্যকরী হবে বলেই মনে হচ্ছে।
বিরতি দিয়ে লক ডাউন করলে কোনও ব্যক্তির কাছ থেকে ছড়ানোর যে চেন তা বারেবারেই ভাঙা যাবে বলে জানান গবেষকেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us