অন্য বসন্ত
নীলাঞ্জন খাসনবীশ
দখিনা হাওয়ায় রঙিন নেশার
ফাগুন লেগেছে পলাশ বনে
মর্মে আমার রাঙিয়ে দিয়ে
ঠাঁই কি দেবে মনের কোনে?
বেবাগি মন যাচ্ছে চলে
রূপসাগরের অচিন পাড়ে,
আকাশ সেথায় স্বপ্ন দেখায়
দুঃখ সুখের রঙিন আভায়!
চাল চুলো হীন অবাক দিন
শ্রান্ত ক্লান্ত বেবাগ ঋণ!
অলক্ষ্যে রং পড়ুক ঝড়ে
একপলকে সব রঙিন।
আসুক আবার পাগল হাওয়া
এই ফাগুনে হারিয়ে যাওয়া
জমুক কেবল আবির গুলাল
অশোকে পলাশ বসন্তকাল।
এই সবেতেই হচ্ছে সকাল
খবর ছড়ায় প্রেমের গুলাল
দিন কেটে যায় কৃষ্ণচূড়ায়
জ্যোৎস্নামুখোর ভুবনডাঙ্গায়।
নীলাঞ্জন খাসনবীশ
দখিনা হাওয়ায় রঙিন নেশার
ফাগুন লেগেছে পলাশ বনে
মর্মে আমার রাঙিয়ে দিয়ে
ঠাঁই কি দেবে মনের কোনে?
বেবাগি মন যাচ্ছে চলে
রূপসাগরের অচিন পাড়ে,
আকাশ সেথায় স্বপ্ন দেখায়
দুঃখ সুখের রঙিন আভায়!
চাল চুলো হীন অবাক দিন
শ্রান্ত ক্লান্ত বেবাগ ঋণ!
অলক্ষ্যে রং পড়ুক ঝড়ে
একপলকে সব রঙিন।
আসুক আবার পাগল হাওয়া
এই ফাগুনে হারিয়ে যাওয়া
জমুক কেবল আবির গুলাল
অশোকে পলাশ বসন্তকাল।
এই সবেতেই হচ্ছে সকাল
খবর ছড়ায় প্রেমের গুলাল
দিন কেটে যায় কৃষ্ণচূড়ায়
জ্যোৎস্নামুখোর ভুবনডাঙ্গায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us