| http://nbu.ac.in/ |
ইতিমধ্যেই ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ফলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে ধোয়াশা ছিল।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পরীক্ষা পিছোচ্ছে না। ৭ এপ্রিল থেকেই তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। যদিও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বন্ধ থাকবে।
প্রসঙ্গত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এমনই কিছু ভুয়ো নোটিশ সোশ্যাল সাইটে ছড়িয়েছে। সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই জানাগেছে।
রাজ্যের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশিকা আগামীতে আসলে তা কর্তৃপক্ষের মাধ্যমে পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।
রাজ্যের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশিকা আগামীতে আসলে তা কর্তৃপক্ষের মাধ্যমে পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us