সংবাদ একলব্য: আজ বিপুল সমারোহে দিনহাটা ২নং মহকুমার সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নৃত্য গীত সমন্বিত এই ক্রীড়া প্রতিযোগিতা ছিল নজর কাড়ার মতো। ছাত্র ছাত্রীদের উৎসাহ, উদ্দীপনা ও অভিবাবকদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণ আজকের খেলাকে সাফল্য মন্ডিত করে তুলেছে বলে বলে বিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছেন।
এই খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার, বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস মহাশয়সহ আরও এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us