Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাস্থ‍্যসাথী প্রকল্পের কোনো রোগীকে ফেরালে নার্সিংহোমের লাইসেন্স বাতিলের হুমকি মুখ্যমন্ত্রীর


Pic source: youtube

দূর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে নার্সিংহোম গুলোকে কড়া হুশিয়ারি দিলেন রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। স্বাস্থ‍্যসাথী প্রকল্পের কোনো রোগীকে ফেরালে কড়া ব‍্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিলেন তিনি। এমনকি প্রয়োজনে লাইসেন্স বাতিল করবে বলে জানান। একইসঙ্গে বেসরকারি হাসপাতালগুলিকে আরও মানবিক হতে পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সৃজনী হলে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা। সেখানেই তাঁর স্পষ্ট নির্দেশ, "স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যদি কেউ তালিকাভুক্ত হাসপাতালে যান, আর সেই হাসপাতাল যদি তাঁকে ফিরিয়ে দেয়, তাহলে থানায় অভিযোগ জানান।"

পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, "এরকম অভিযোগ পেলেই জেলাশাসককে জানান। কোনও দেরি করা যাবে না। জেলাশাসক জানাবেন মুখ্যমন্ত্রীর দফতরে। যদি কেউ পরিষেবা না দেন, তাহলে তাদের লাইসেন্স নিয়ে সমস্যায় পড়তে হবে। মনে রাখবেন, রাজ্যের থেকে লাইসেন্স নিয়ে কিন্তু আপনারা হাসপাতাল চালান।" তিনি আরো বলেন, "কোনও হাসপাতাল তো আর বিনা পয়সায় চিকিৎসা করছে না। সরকার তো তাদের পয়সা দেবে। তাহলে করবে না কেন?" 

প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রত্যেক পরিবারকে রাজ্য সরকারের তরফে বছরে দেড়লক্ষ টাকা চিকিৎসা বিমা দেওয়া হচ্ছে। জটিল রোগের ক্ষেত্রে বিমার অঙ্ক বছরে ৫ লাখ টাকা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বর্তমানে রাজ্যের সাড়ে ৭ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় আছেন। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code