দ্বিতীয় ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির গড়লেন দিব্যা কাকরন। ২০১৮ সালে একই প্রতিযোগিতার ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছিলেন ভারতের নভজোৎ কৌর। দুই বছর পর একই সাফল্য ফের ছিনিয়ে নিলেন দিব্যা কাকরন।
দেশের দ্বিতীয় মহিলা হিসেবে এই পদক জিতে অলিম্পিকের আগে ভারতীয় ক্রীড়াবিদদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করলেন দিব্যা।
পুরুষদের বিভাগে সুনীল কুমারের পর এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে আজ সোনা জিতলেন ভারতীয় মহিলা কুস্তিগীর দিব্যা কাকরন। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৬৮ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন ভারতের দিব্যা কাকরন। রাউন্ড রবিন ফরম্যাটে পরপর চারটি ম্যাচ জিতে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে নিজের ও দেশের হয়ে সোনা জেতেন দিব্যা। জাপানের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নকে ৪-০ পয়েন্টের ব্যবধানে হারান কাকরন।
|
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us