Latest News

6/recent/ticker-posts

Ad Code

তামাকজাত দ্রব্য ব্যবহারের কুপ্রভাবের সচেতনতায় এগিয়ে এল ছাত্র-ছাত্রীরা



নাওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিট সম্বন্ধ হেলথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তামাকজাত দ্রব্য ব্যবহারের কুপ্রভাবের সচেতনতায় দ্রুততার সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করে চলেছে। এমনকি এন. এস. এস ইউনিট ইতিমধ্যে সম্বন্ধ হেলথ ফাউন্ডেশনের কাছ থেকে কাজের পারদর্শিতার ভিত্তিতে সিলভার মেডেল ও গোল্ড মেডেল অর্জন করেছে। তবে কাজের গতির কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় টোবাকো  কন্ট্রোল লিডার ওমর ফারুক ও স্যোসাল মিডিয়া লিডার মুর্শিদ আলম সহ অন্যান্য ছাত্রছাত্রীদের নিয়ে একযোগে কাজ করে চলেছেন।

গত ০৮-০২-২০২০ তারিখ বিদ্যালয়ের ডিজিটাল রুমে এন.এস.এস ইউনিট পুনরায় একটি তামাকজাত সচেতনতা শিবিরের আয়োজন করে। পাওয়ার পয়েন্ট ও ভিডিও সহযোগে ছাত্রছাত্রীদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল এবং সহকারী শিক্ষক মাননীয় অভিজিৎ ব্যানার্জী মহাশয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এছাড়া এদিন প্রধান শিক্ষক মহাশয় প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় টোবাকো  কন্ট্রোল লিডার ওমর ফারুক ও স্যোসাল মিডিয়া লিডার মুর্শিদ আলমকে সম্বন্ধ হেলথ ফাউন্ডেশন প্রদত্ত সিলভার মেডেল, গোল্ড মেডেল এবং শংসাপত্র হাতে তুলে দিয়ে সম্বর্ধণা প্রদান করেন, শুভেচ্ছা জ্ঞাপন করেন সকল ছাত্রছাত্রীদের। প্রোগ্রাম অমিত কুমার মন্ডল মহাশয় বলেন, অনেক অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিলের এন. এস. এস বিভাগ, আঞ্চলিক এন. এস. এস বিভাগ সহ সম্বন্ধ হেলথ ফাউন্ডেশনকে, যারা এরকম একটা মহৎ কাজে অংশগ্রনের সুযোগ করে দিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code