৩৩৬ দিনের ভ্যালাডিটির নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও (Reliance Jio)। ২,১২১ টাকার এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি হাইস্পিড ডেটা (High-Speed Data) পাওয়া যাবে। এছাড়া জিও থেকে জিও এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা রয়েছে। গত ডিসেম্বরে ২,০২০ টাকার একটি প্ল্যান এনেছিল জিও। তাতেও মূলত একই রকমের সুবিধা ছিল। তবে মেয়াদ ছিল ৩৬৫ দিনের।
২,১২১ প্রিপেইড রিচার্জ প্ল্যানের বিস্তারিত তথ্য:
- ২,১২১ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৩৩৬ দিন
- প্রতিদিন দেড় জিবি হাই-স্পিড ডেটা
- জিও থেকে জিও, জিও থেকে ল্যান্ডলাইনে আনলিমিটেড কল
- জিও থেকে অন্য অপারেটরের নম্বরে কলের জন্য ১২,০০০ মিনিট
- প্রতিদিন ১০০ এসএমএস
- এছাড়া JioTV, JioCinema, এবং JioNews এর সাবস্ক্রিপশন
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us