উত্তরের গুনী সুজন রাম গোপাল সাহা
শুভাশিস দাশ
একেবারেই প্রচার থেকে যে গুনী মানুষটি দূরে থাকতে চান তিনি উত্তরের একজন স্বনামধন্য বাচিক শিল্পী রাম গোপাল সাহা । ছোট বেলা থেকেই কবিতা আবৃত্তি করতে ভালোবাসতেন ।
তারপর আবৃত্তির পাঠ এবং পরবর্তীতে একেবারে জড়িয়ে গেলেন আবৃত্তির সাথে ।
ছান্দসী আবৃত্তি চর্চা কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন প্রতিষ্ঠানটির জন্ম লগ্ন থেকে ।
শুধু দিনহাটা নয় উত্তরের অনেক জায়গায় তিনি তাঁর আবৃত্তি পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ।
তাঁর কাছে আবৃত্তির পাঠ নিয়ে অনেকেই আজ এই শিল্পে প্রতিষ্ঠিত ।
উত্তরের আর এক বিশিষ্ট আবৃত্তি শিল্পী দীপংকর দত্ত তাঁর গুরু রাম গোপাল সাহা প্রসংগে বলেন - আবৃত্তি শিল্পে তাঁর বিকল্প পাওয়া সত্যিই কঠিন । রাম গোপাল সাহা দীর্ঘদিন আমাদের তাঁর কণ্ঠের যাদুতে মুগ্ধ রাখুন এই শুভ কামনা রইলো ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ