দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়ল পশ্চিমবঙ্গের ট্যাবলো। দু'দফায় পর্যবেক্ষণ হলেও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রস্তাব খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। বুধবার সরকারিভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, এ বছর মোট ২২টি ট্যাবলো দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বলে কমিটির বৈঠকে স্থির হয়েছে। এর মধ্যে ১৬টি রাজ্যের। বাকি ৬টি বিভিন্ন মন্ত্রক ও দফতরের। অংশগ্রহণের জন্য আগ্রহ দেখিয়ে ৩২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এবং ২৪টি মন্ত্রক ও দফতর কেন্দ্রের কাছে আবেদন করেছিল। তার মধ্যে থেকে কেন্দ্র-রাজ্য এবং মন্ত্রক-দফতর মিলিয়ে মোট ২২টি ট্যাবলোকে বেছে নেওয়া হয়েছে।
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে কেন্দ্রে-রাজ্য সংঘাত জারি রয়েছে। তার মধ্যে বাংলার ট্যাবলো বাদ পড়ার ঘটনা আগুনে ঘি পড়ল বলেই মনে করা হচ্ছে।
Defence Ministry: The tableau proposal of Govt. of West Bengal was examined by the Expert Committee in two rounds of meetings and was not taken forward for further consideration by the Expert Committee after deliberations in the second meeting.— ANI (@ANI) January 1, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ