Latest News

6/recent/ticker-posts

Ad Code

জমে উঠেছে কোচবিহার বইমেলা



আরিফ হোসেন, কোচবিহার, ১লা জানুয়ারী: ৩০শে ডিসেম্বর উদ্বোধন হওয় কোচবিহার বইমেলা বেশ জমে উঠেছে।  কোচবিহার জেলার দূরদুরান্তের বহু বইপ্রেমী মানুষ হাজির হয়েছে বিভিন্ন স্বাদের বই ক্রয়ের আশা নিয়ে। বসেছে শতাধিক স্টল। 

উৎসব উৎসব পরিবেশ চারিদিকে। খুদে পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ বইপ্রেমী মানুষও একে একে বইমেলায় ভিড় করছে। 

এছাড়াও, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রাঙ্গনেই। দিনহাটা, কোচবিহা্রসহ মাথাভাঙার কবি সাহিত‍্যিকদের উপস্থিতি বইমেলায় অন‍্যরকম সাড়া জাগিয়েছে। 

প্রতিটি স্টলেই হাজার হাজার বই। কবিতা, গল্প, নাটক, ডিকশনারি সহ ইত‍্যাদি বাংলা ও ইংরাজী ভাষার বইয়ের সম্ভার। 

মেলায় আসা এক বই প্রেমী ফিরোজ রহমান জানান -প্রতি বছর আসলেও এবছরের বই মেলা বেশ ভালো লাগলো। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code