Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাল, গম, চিনির সঙ্গে পিঁয়াজও বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার



পিঁয়াজের অত্যাধিক দামের হাত থেকে মানুষকে রেহাই দিতে চাল, গম, চিনির সঙ্গে পিঁয়াজও বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সপ্তাহেই আপাতত উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানগুলিতে পিঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। ক্রমে রাজ্যের সর্বত্র এই সুবিধা মিলবে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় ন’শোটি রেশন দোকান থেকে সুবিধাজনক দামে পিঁয়াজ বিক্রি হবে। গণবণ্টন দপ্তর কৃষি বিপণন দপ্তর থেকে পিঁয়াজ কিনবে। দপ্তর সূত্রে খবর, যতদিন না পিঁয়াজের দাম স্বাভাবিক হচ্ছে ততদিন এই পদক্ষেপ চালু থাকবে। বরং কলকাতার চৌহদ্দি ছাড়িয়ে রাজ্যের সব রেশন দোকানে যাতে সুবিধাজনক দামে পিঁয়াজ বিক্রি সম্ভব হয় তার ব্যবস্থা করা হবে। গণবণ্টন দপ্তরের প্রধান সচিব মনোজ আগরওয়াল বলেছেন, “প্রথম দফায় উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় ৯৩৪টি রেশন দোকান থেকে সুবিধাজনক দামে পিঁয়াজ বিক্রি হবে।”

source: sangbad pratidin
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code