আজ বৃহস্পতিবার কাকোরি মামলার শহীদ রামপ্রসাদ বিসমিল ও অসফাকউল্লা খান স্মরণে এআইডিএসও'র পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন হয়। স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ারে শহীদদ্বয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন এআইডিএসও জেলা সভাপতি স্বপন বর্মন।
এরপর শতাধিক ছাত্রছাত্রীর সাম্প্রদায়িকতা বিরোধী একটি স্লোগান দৃপ্ত মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শতাধিক ছাত্রছাত্রী আজকের সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিলে অংশগ্রহণ করে এবং বিভেদকামী এনআরসি ও ধর্মের ভিত্তিতে সিএএ বাতিলের দাবি সহ ছাত্র আন্দোলনে পুলিশের বর্বরোচিত আক্রমনের প্রতিবাদে আওয়াজ তোলে।
আজকের মিছিলে নেতৃত্ব দেন এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ