Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছুটি চাওয়ার পরেও মেলেনি ছুটি, ৫ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হলেন বাঙালি ITBP জওয়ান

ছুটি চাওয়ার পরেও মেলেনি ছুটি, ৫ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হলেন বাঙালি ITBP জওয়ান

সংবাদ একলব্য ডেস্কঃ ছত্তিশগড়ের ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ক্যাম্পে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া। সার্ভিস রাইফেল থেকে পাঁচ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী এক বাঙালি আইটিবিপি জওয়ান। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে নারায়ণপুর জেলার ছাউনিতে। জওয়ানের গুলিতে আরও দুজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আইটিবিপি সূত্রে খবর, সকাল ন’টা নাগাদ রায়পুর থেকে ৩৫০ কিমি দূরে নারায়ণপুর জেলার এই ছাউনিতে জওয়ান মাসদুল রহমান আচমকাই নিজের সার্ভিস রাইফেল হাতে তুলে নিয়ে গুলি চালাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে তাঁর গুলিতে পাঁচ সহকর্মী মাটিতে লুটিয়ে পড়েন। তাঁদের মধ্যে দুজন বাঙালি জওয়ান। তাঁদের নাম বিশ্বরূপ মাহাতো ও সুরজিৎ সরকার। এলোপাথাড়ি গুলি চালানোর জেরে আরও দুই জওয়ান গুলিবিদ্ধ হন। এরপর ওই জওয়ান নিজেকেও গুলি করে আত্মঘাতী হন বলে জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজিপি পি সুন্দররাজ।


পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই সহকর্মীদের গুলি করে নিজে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন ওই জওয়ান। গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইটিবিপি আধিকারিকরা। কিন্তু ততক্ষণে নিজেকেও গুলি করে দেন ওই জওয়ান। আহতদের হেলিকপ্টারে করে রায়পুরের হাসপাতালে নিয়ে আসা হয়।

source: Sangbad Pratidin
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code