BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

গুগল সুপ্রিমো সুন্দর পিচাই নিলেন অ্যালফাবেটের শীর্ষ পদের দায়িত্ব

গুগল সুপ্রিমো সুন্দর পিচাই নিলেন অ্যালফাবেটের শীর্ষ পদের দায়িত্ব

সংবাদ একলব্যঃ গুগলের সাথে সাথে এবার অ্যালফাবেটের দায়িত্ব পেলেন সুন্দর পিচাই৷ অ্যালফাবেটের সিইও পদে দায়িত্ব নিয়েছেন তিনি৷ ২০১৫ সালে তৈরি হওয়া অ্যালফাবেটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অ্যালফাবেট ও গুগলের সিইও পদ সামলাবেন সুন্দরই৷ গুগল ও অ্যালফাবেটের সিইও থাকবেন তিনি৷ গুগলের ওয়েমো, ভেরিলি, ক্যালিকো, সাইডওয়াক ল্যাবস ও লুন নামের বেশ কয়েকটি ব্যবসা রয়েছে৷ সবই অ্যালফাবেটের সঙ্গে যুক্ত৷

নতুন পদে দায়িত্ব নেওয়ার পর সুন্দর জানিয়েছেন, প্রযুক্তির মাধ্যমে বড় বাধা সামলানো অ্যালফাবেটের কাজ৷ আমি আগ্রহী, অ্যালফাবেট আরও এগিয়ে যাবে৷ ব্রাউজারের স্রষ্টা প্রবাসী ভারতীয় সুন্দর পিচাই৷ ২০০৪ সালে গুগলে যোগদান করেন৷ ২০০৮ সালে গুগল ক্রোম ব্রাউজার বাজারে আসার পর থেকে ঝড়ের গতিতে বাড়তে থাকে পিচাইয়ের পরিচিতি৷ ওঠেন জনপ্রিয়তার শীর্ষে৷

গুগলের একাধিক পুরানো প্রডাক্ট বাঁচিয়ে নজরির গড়েছিলেন৷ তামিলনাড়ুর ছেলে সুন্দর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তোর পাশ করেন৷ এরপর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে এমবিএ পাশ করেন তিনি৷
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy