১লা ডিসেম্বর: গত ২৫শে নভেম্বর রাজ্যের তিনটি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার, বিজেপি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যদিও কালিয়াগঞ্জের প্রার্থীর কথায়, এন আর সি এর জন্য এই হার।তারপরেও, গুঞ্জন চলছে সরানো হতে পারে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। দলের এক সূত্রের খবর, এই উপনির্বাচনে হারার জন্য দিলীপ ঘোষকে তার পদ থেকে সরানো হবে। এদিন আরো সত্যতা উঠে এল। উপনির্বাচনে হারের জেরে বিজেপির অন্দরেই পদে থাকা ব্যক্তিদের সরানোর দাবি উঠছে। সূত্রের খবর বিজেপি সভাপতির পদে দিলীপ ঘোষের পরিবর্তে মোদী-অমিত ঘনিষ্ঠ ড. আশীষ সরকারকে বসানো হতে পারে - ২০২১ সাল লক্ষ্য রেখেই ড. আশীষ সরকারকে সামনে রেখে লড়াই করবে রাজ্য বিজেপি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ