![]() |
| pic credit: pti |
গতকাল রাজ্যসভায় পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ । এর দু' দিন আগে লোকসভায় সবার আগে এই বিলটি পাস করাতে সফল হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিলটি যে বিনা বাধায় পাস হবে তা একপ্রকার নিশ্চিতই ছিল। তাই সমগ্র উত্তরপূর্ব রাজ্যজুড়ে অনেকদিন ধরেই চলছিল বিলটির বিরোধিতায় বিক্ষোভ। এই বিক্ষোভ ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে। অশান্ত পরিস্থিতি সামাল দিতে নামাতে হল ৫ কোম্পানির সেনাবাহিনী প্রায় ৭৫০ জন সেনা। মূলত সংবেদনশীল এলাকাগুলিতে যাতে কোনোভাবেই আইনভঙ্গ না হয় তার জন্য নামানো হয়েছে সেনাবাহিনী।
ত্রিপুরায় আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে নাগরিক সংশোধনী বিলের বিরোধিতায় বেশি অশান্ত হয়ে পড়েছে। সরকার ৩ কোম্পানির অসম রাইফেলসকে নিয়োজিত করার আদেশ দেয়। গতকাল পরিস্থিতি সামাল দিতে ২ কোম্পানির প্যারা মিলিটারি ফোর্স কাঞ্চনপুর ও মনু অঞ্চলে পাঠানো হয়েছিল। গোটা উত্তরপূর্বজুড়েই অশান্তির পরিবেশ থাকলেও বঙ্গাইগাঁওতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।
Five Army Columns have been requisitioned and deployed in Assam. Three Assam Rifles columns requisitioned & deployed in Tripura.— ANI (@ANI) December 12, 2019
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ