Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষন ও খুনের ঘটনায় সাসপেন্ড তিন পুলিশ কর্মী


১লা ডিসেম্বর: হায়দ্রাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি গণধর্ষণ ও খুনের ঘটনায় ফেসবুক, হোয়াটস অ্যাপ সহ গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ৷ দিকে দিকে মানুষ গর্জে উঠছে, মোমবাতি জ্বালিয়ে মৌণ মিছিলে প্রতিবাদ জানাচ্ছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে উঠছে ৷ বিক্ষোভের মুখে পড়ে সাসপেন্ড হলেন তিন পুলিশকর্মী সাব-ইনস্পেকটর এম রবি কুমার, হেড কনস্টেবল পি বেণুগোপাল রেড্ডি এবং এ সত্যনারায়ণ গৌড়।

শনিবারই খুন হওয়া চিকিৎসকের বাবা অভিযোগ করেছিলেন, মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রথমে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। প্রায় পাঁচ ঘন্টা তাকে এদিক ওদিক ঘুরিয়ে অবশেষে রিপোর্ট লেখে। পুলিশের এইরুপ হয়রানির কথা সংবাদ মাধ‍্যমের সামনে আসতেই চাপে পড়ে পুলিশ  শেষ পর্যন্ত তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করতে বাধ‍্য হয়।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code