Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার জার্নালিস্ট ক্লাবের নবম দ্বিবার্ষিক সম্মেলন-'গোপেশ দত্ত' সম্মান

কোচবিহার রেডক্রশ সোসাইটি ভবনে আজ কোচবিহার জার্নালিস্ট ক্লাবের নবম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরাঙ্গ সিন্‌হা। সম্পাদক মঞ্জু ঠাকুর চৌধুরীর স্বাগত ভাষণ এবং শ্রীমতি নূরজাহানের সঙ্গীতের মধ্যদিয়ে দুপুর ১২ টায় সম্মেলনের শুভ সূচনা হয়। 
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি গৌরাঙ্গ সিন্‌হা জার্নালিস্ট ক্লাবের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। মেখলিগঞ্জের কবি-সম্পাদিকা শ্রীমতি লক্ষ্মী নন্দীকে আজ 'গোপেশ দত্ত' সম্মানে সম্মানিত করা হয়। 
মঞ্চে উপস্থিত ছিলেন কৃষি বিশেষজ্ঞ কুনাল নন্দী, উত্তরবঙ্গ ক্ষুদ্র পত্রপত্রিকার সাধারণ সম্পাদক সুনীল সাহা। সুবির দাসের সঞ্চালনায়  বহু বিশিষ্ট লেখক-সাংবাদিকের উপস্থিতিতে সম্মেলনের শুভ সূচনা হয়। 
'গোপেশ দত্ত' সম্মানে সম্মানিত  লক্ষ্মী নন্দী কি বললেন- শুনে নিন-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code