Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে 'সর্ব ধর্ম সম্মেলন'



সুজাতা ঘোষ , বাগডোগরা:  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে 'সর্বধর্ম সম্মেলন' । অনুষ্ঠানটির মূল উদ্যোগ গ্রহণ করেছে ' স্মাইল' নামে বাগডোগরার এক স্বেচ্ছাসেবী সংস্থা ।পরিচালনায়- স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি উদযাপন কমিটি ।
       অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এবং উপস্থিত থাকবেন স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির সম্পাদক মনোময় পাল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ (রামকৃষ্ণ মঠ এবং মিশন ,মালদা)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ামক ডঃ দিলীপ কুমার সরকার , অনুষ্ঠানের শুভ সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন করবেন এই কমিটির সভাপতি - অধ্যাপক তাপস কুমার সরকার।
          এই মহাসম্মেলনে উপস্থিত থাকবেন এবং বক্তৃতা রাখবেন, বিভিন্ন ধর্মের বিশেষ প্রতিনিধি ও বিশেষ বিশেষ অতিথিরা । থাকছেন: -
 ১)বৈদিক ধর্মের প্রতিনিধি ডক্টর রঘুনাথ ঘোষ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক  ।
২) ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে থাকছেন শেখ রহিম মণ্ডল ,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও সমাজবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক ।
৩) খ্রিস্টান ধর্মের প্রতিনিধি হিসেবে থাকছেন জর্জ থাডাটিল, গুড শেফার্ড ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের সভাপতি ও  অধ্যাপিকা  ।
৪) বৌদ্ধ ধর্মের প্রতিনিধি হিসেবে থাকছেন ফাড়া বুদ্ধাশ্রী মহাথের, সাধারণ সম্পাদক উত্তরবঙ্গ ভিক্ষুসংঘ ।
৫) শিখ ধর্মের প্রতিনিধি হিসেবে থাকছেন গুরচরণ সিংহ হোর, শিলিগুড়ির গুরুদ্বারার কমিটির সভাপতি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code