Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফিরে দেখা-অ ত নু টি কা ই ৎ


ফিরে দেখা
অ ত নু টি কা ই ৎ


এখানে সবুজ ছিল একদিন
এখন কংক্রিট গিলে ফেলেছে
একদিন চঞ্চলতা খেলা করতো
আজ স্থির, একা, চুপচাপ।


এখানে বৃষ্টি হঠাৎ আসলে
গা ভেজাতো এক কিশোরী।
এখানে খাঁ-খাঁ চৈত্র-দুপুরে
গা পুড়তো এক কিশোরীর


এখানে স্বপ্ন দেখতো এক কিশোর।
এখানে স্বপ্ন দেখতো এক কিশোরী।
এ মাটি স্বপ্ন দেখাতে জানতো
এখানে স্বপ্নের কত রং ছিল!


এ মাটি নরম কান্না দেখেছিল
এ মাটি পেয়েছিল স্বাদ, নোনতা
একদিন নদী, পাখি সব আসতো
এখন কংক্রিট গিলে ফেলেছে।


দু-দশক পর আজ সেই কিশোর
অদূরে দাঁড়িয়ে ভাবছে--
এখানে সুখ চাষ হতো একদিন
এখানে সুখ সুখ কত সুখ ছিল।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code