কালচিনি চা বাগানের শ্রমিকরা এবার কালচিনি চা বাগানের মালিক রোশনলাল অগ্ৰয়ালকে গ্ৰেপ্তারের দাবিতে সোচ্চার হল । আজ শ্রমিকরা কালচিনি থানাতে লিখিত অভিযোগ জমা করে । সমস্ত শ্রমিক কালচিনি থানায় জমা হয়ে প্রত্যেকে মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করে ।
তারা জানান -এই মালিক আমরা চাইনা ।
কারণ হিসাবে জানাযায় মালিক রোশনলাল অগ্ৰয়াল ইচ্ছেমতন বাগান বন্ধ করে আর খোলে এমনকি শ্রমিকদের প্রাপ্য ঠিকমতন দেয়না ।
তাই এই মালিকদের বিরুদ্ধে চা শ্রমিকরা সবাই অভিযোগ করছেন এবং দাবী তুলেছেন- শীঘ্রই গ্ৰেপ্তার করা হক কালচিনি চা বাগানের মালিককে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ