Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতায় শুরু হল নবম বাংলাদেশ বইমেলা


শুক্রবার মোহরকুঞ্জে শুরু হল নবম বাংলাদেশ বইমেলা। মেলা উপলক্ষ্যে কলকাতায় বইয়ের সম্ভার নিয়ে এসেছে বাংলাদেশর আশিটি প্রকাশনা সংস্থা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। শুরুতে মাহালি আদিবাসী নাচের মধ্যে দিয়ে অতিথি বরণ করা হয়। উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, বাংলাদেশের বিদেশমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। এ দিন মঞ্চে প্রকাশিত হয় এ. কে. আব্দুল মোমেনের লেখা চারটি বই।উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার।১০ নভেম্বর পর্যন্ত মোহরকুঞ্জে বাংলাদেশ বইমেলা চলবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code