২০১৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হবে তিন শতাংশ ইনক্রিমেন্ট৷ গেস্ট লেকচারার ও পার্টটাইম শিক্ষকদের জন্য রাজ্য সরকারের ৫০০০ টাকা করে বেতন বাড়াবে৷ আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নয়া এই বেতন হার৷
নেতাজি ইনডোর স্টেডিয়ামে অধ্যাপকদের বিজয় সম্মিলনীতে কলেজ শিক্ষকদের জন্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর l এই বেতন ক্রম চালু হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকেই l ষষ্ঠ বেতন কমিশনের সঙ্গে যুক্ত হতে চলেছে এই বেতনক্রম l 2016 থেকে 3% হারে ইনক্রিমেন্ট, চার বছরের বর্ধিত বেতন এককালীন দান, UGC এর নিয়ম অনুযায়ী বেতনক্রম নির্ধারণ এর সঙ্গে গেস্ট লেকচারার ও পার্ট টাইম শিক্ষকদের পাঁচ হাজার টাকার বেতন বৃদ্ধির ঘোষণা করলেন আজকের এই সভা থেকে l আজকের এই সভা থেকে তিনি অধ্যাপকদের তার পাশে থাকার অনুরোধ করেছেন l 2021 এর বিধানসভার কথা উল্লেখ করে তিনি বলেন আবার তারা সরকারে আসছেন এবং সবাইকে পাশে থাকার বার্তা দেন l
কিন্তু এই ঘোষণার পরই পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি প্রেস বিবৃতি জারী করেন গতকাল। তাদের বক্তব্য-

- আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইউজিসি ও এআইসিটিই বেতনক্রম এর সুপারিশ লাগু করার কথা ঘোষণা করেছেন। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।
- কিন্তু একই সঙ্গে আমাদের গভীর ক্ষোভ ও হতাশা ব্যক্ত করছি। কারণ, এই ঘোষণায় ১.১.২০১৬ থেকে ৩১.১২.২০১৯ পর্যন্ত সময়পর্বে শিক্ষকদের প্রাপ্য এরিয়ার সম্পর্কে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নীরব।
- বাস্তব হলো বিগত তিনটি (১৯৮৬, ১৯৯৬ ও ২০০৬) বেতন কমিশনের সুপারিশ চালু করার ক্ষেত্রে শিক্ষকরা কখনো এই ধরনের বঞ্চনার শিকার হননি।
- এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ১.১.২০১৬ থেকে ৩৯ মাসের বর্ধিত বেতনের (এরিয়ারের) ৫০ শতাংশ কেন্দ্রীয় সরকার বহন করবে। সুতরাং রাজ্য সরকারকে দিতে হবে ৩৯ মাসের বর্ধিত বেতনের ৫০ শতাংশ।
- এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি, এরিয়ার সম্পর্কে শিক্ষকদের ন্যায্য দাবির কথা মাথায় রেখে, এই বিষয়ে সরকার পুনর্বিবেচনা করুন এবং সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ