Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভল্কা গ্রামে শারদীয় উপলক্ষে নতুন বস্ত্র দান শিবির


জোড়াই, ১লা অক্টোবর :
কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের জোড়াই ইউনিটের পক্ষ থেকে কোচবিহার জেলার বক্সিরহাট ব্লকের ছাট ভল্কা গ্রামে শারদীয় উপলক্ষে নতুন বস্ত্র দান শিবির আয়োজন করা হলো। সংস্থার সভাপতি দীপ ঘোষ জানান, জোড়াই ইউনিটের বিক্রম সরকার দিবারাত্রি পরিশ্রম করে অনুষ্ঠিত এলাকার দুস্থ বাচ্চাদের তালিকা তৈরি করায় আজ আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি এবং আজকের অনুষ্ঠানে মোট ৬৮ জন বাচ্চাদের নতুন বস্ত্র প্রদান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক তাপস সাহা, রতন আচার্জী, মনজিত মন্ডল, রাখি সরকার, দীপালী বর্মন সহ অন্যান্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code