Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালশিটে ও কলম-রাজ অধিকারী



কালশিটে ও কলম
রাজ অধিকারী

১.
কপাল চিরে নেমে আসছে একটা খাদ,
সিঁথি বলে ভুল করে ফেলি।
তুমি আমার সাথে জোড়া হলে
বিশ্বাস ভেঙে যায়।
তুমি আমার কবিতায় জোড়া হলে
মন ভেঙে যায়।

২.
আজ নাইট মোডে আছি বিকেল থেকে।
মৃত্যু, তর্ক, কবিতা, টুকরো...

৩.
তোমার মুখ নিয়ে কালি তুললে কবিতা হয়
আর আমার মুখে কালি দিলে
জোকার হয়ে তাকাই, বোকার মতো তোমার দিকে।
আমার বুকে গুমোট গুজরাট,
জ্বলতে জ্বলতে আজ আমার ঠোঁটে আজ তোমার চুপ করানোর অজুহাত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code