Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্দান্ত অফার নিয়ে আসছেন জিও, দু’মাসের জন্য বিনামূল্যে মিলবে এই পরিষেবা

সংবাদ একলব্য, ২রা সেপ্টেম্বর ২০১৯ঃ আগামী ৫ই সেপ্টেম্বরই ভারতের বাজারে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে চলেছে জিও ফাইবারের। কিন্তু তার আগেই ছড়িয়ে পড়ল সেট-টপ বক্সের First Look. 

জিওর কর্ণধার মুকেশ আম্বানি এই সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা দিবসে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘রিলায়েন্স জিও ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিলেন৷ তিনি জানিয়ে ছিলেন, জিও ফাইবারের মাধ্যমে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা৷ এমনকী সংস্থা দাবি করে, আগামী ১২ মাসের মধ্যেই দেশের প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার ব্রডব্র্যান্ড কানেকশন।এর আগে রেজিস্টার করার পদ্ধতিও জেনে নিয়েছিলেন সকলেই৷ যদিও পরে শোনা গিয়েছিল, পরিষেবা চালুর দিনক্ষণ বদলাতে পারে৷ তবে সংস্থার তরফে সরকারিভাবে দিন পরিবর্তনের কোনও ইঙ্গিত দেওয়া হয়নি৷ অর্থাৎ সব ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই শুরু হবে পরিষেবা৷ আর আত্ম-প্রকাশ্যের আগেই হাতে এল সেট-টপ বক্সের First Look ৷ 


নীল রঙের বক্সটির উপরের প্যানেলে থাকছে একটি জিও স্টিকার৷ এছাড়াও HDMI পোর্ট, ইথারনেট পোর্ট এবং দুটি USB পোর্টও থাকছে এতে৷ এর পাশাপাশি ভয়েস-এনেবেলড রিমোট কন্ট্রোলও দেওয়া হবে৷ অর্থাৎ গলার স্বরেই রিমোট বুঝে যাবে আপনি কী দেখতে চাইছেন৷ রিমোটে বাকি যে বোতামগুলি থাকে, তা তো থাকছেই, সঙ্গে থাকবে একটি সিনেমা বাটন৷ এখানেই শেষ নয়, রিমোটের মাধ্যমে ভিডিও গেম যেমন খেলা যাবে, তেমনই একসঙ্গে একাধিক ভিডিও কলও সামলাবে এটি৷ 

এতো গেল সেট-টপ বক্সের লুক৷ এবার আসা যাক এর অফারে৷ শোনা যাচ্ছে, ট্রাইয়ের নিয়ম মেনে টাটা স্কাইয়ের মতোই অফার দেবে জিও ফাইবার৷ তবে বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের ‘ওয়েলকাম অফার’টি নিলে গ্রাহক বিনামূল্যে 4K সেট-টপ বক্স এবং এইচডির সুবিধা পাবেন৷ এছাড়াও বাছাই করা পুরনো জিও গ্রাহকদের প্রথম দু’মাস বিনামূল্যে জিও ফাইবার পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code