Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC - সচেতনতামূলক সমাবেশ এর প্রস্তুতি মিটিংও কমিটি গঠন

আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ
আজ মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নস্যসেখ উন্নয়ন মঞ্চের কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা বর্ধিত সভা হয়। সভায় কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সাহিন আলী সরকারের নেতৃত্বে কুচলিবাড়ি অঞ্চল  কমিটি গঠন হয় যার সভাপতি আনোয়ার হুসেন, সহ সভাপতি সহিদুল ইসলাম ও সম্পাদক রহিদুল ইসলাম সহ মোট ৩১ জনের এক টি কমিটি গঠন করা হয়।কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ জানান  আমরা সমগ্র নস্যসেখ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক নস্যসেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে এই আন্দোলন করে চলছি।
তিনি আরও জানান যে " রাজবংশী, নস্য-শেখ শেরশাবাদীসহ  সকল ভূমিপুত্র জনজাতিকে মুলনিবাসী ঘোষণার দাবি এবং NRC বিষয়ে সচেতনতার জন্য ইতিমধ্যেই উত্তর বঙ্গ জুড়ে বিভিন্ন অঞ্চলে আমাদের সচেতনা মূলক বিভিন্ন কর্মসূচি  চলছে।"  যেখানে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বহু নেতৃত্বেদের নিয়ে প্রত্যেক টি জেলায় এই আন্দোলন আরও জোরদার করার সিধান্ত হয় বলে আজাদ বাবু জানান।সেই সঙ্গে এদিন হলদিবাড়ি ব্লকের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পায় আবুল কালাম সরকার  ও স্বাধারণ সম্পাদক হিসেবে নুর সরকার কে মনোনীত করা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code