IPL 2026: প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ, দেখুন সম্পূর্ণ ফিক্সচার
স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: সদ্য শেষ হলো বিশ্বকাপ। বিশ্বকাপে ভারতের জয়ের রেশ কাটতে না কাটতেই প্রকাশিত হলো আইপিএল (IPL 2026)-এর সূচি। সামনে চার রাজ্যের নির্বাচন, অন্যদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে আইপিএলের সূচি (IPL 2026 Fixtures) প্রকাশ নিয়ে টানাপোড়েন চলছিল। এর মধ্যেই আজ বোর্ডের তরফে ঘোষণা হলো সূচি। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। বাকি সূচি নির্বাচন ঘোষণার পর প্রকাশ হবে, এমনটাই সূত্রের খবর।
IPL 2026 কবে শুরু?
২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। বোর্ডের সূচি অনুযায়ী, ২৮ মার্চ, শনিবার বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। গত বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। প্রথামাফিক তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম খেলাটি হবে।
আইপিএলের সূচি (প্রথম ২০ ম্যাচ)
- ২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)
- ২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)
- ৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)
- ৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)
- ১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)
- ২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)
- ৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)
- ৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি) এবং গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)
- ৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ) এবং বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)
- ৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)
- ৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)
- ৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)
- ৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)
- ১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)
- ১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর) এবং চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)
- ১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ) এবং মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)
কোন শহরে ম্যাচ হবে?
বোর্ড জানিয়েছে, প্রথম ২০টি ম্যাচ হবে মোট ১০টি মাঠে। বেঙ্গালুরু পাঁচটি ম্যাচ খেলবে ঘরের মাঠ চিন্নাস্বামীতে, দু’টি খেলবে রায়পুরে। পঞ্জাব কিংস চারটি ম্যাচ খেলবে মুল্লানপুরে, তিনটি ধর্মশালায়। রাজস্থান তিনটি ম্যাচ গুয়াহাটিতে, চারটি জয়পুরে খেলবে। চেন্নাই সুপার কিংস চারটি ম্যাচের মধ্যে দু’টি খেলবে ঘরের মাঠে। অন্য দিকে, রাজস্থান দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে অনেক দিন ধরেই খেলছে গুয়াহাটিতে। প্রথম চারটি ম্যাচের তিনটিই খেলবে গুয়াহাটিতে। কলকাতার তিনটি ম্যাচই ঘরের মাঠে। অর্থাৎ এ রাজ্যে ভোটের সময় অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।
মোট চার দিন ‘ডবল হেডার’, অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০টে থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। যে দিনগুলিতে একটি করে ম্যাচ, সেগুলি হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে। প্রথম ‘ডবল হেডার’ রয়েছে ৪ এপ্রিল, যে দিন দুপুরে দিল্লি মুখোমুখি হবে মুম্বইয়ের।
কলকাতার ম্যাচ কবে কবে?
প্রতিযোগিতার দ্বিতীয় দিনই নামছে কলকাতা। মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তারা। ঘরের মাঠ ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়া কলকাতার ম্যাচ রয়েছে পঞ্জাব কিংস (৬ এপ্রিল, কলকাতা) এবং লখনউ সুপার জায়ান্টের (৯ এপ্রিল, কলকাতা) বিরুদ্ধে।
খেলাধুলা ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত ব্রেকিং খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ