Latest News

6/recent/ticker-posts

Ad Code

চোখের জলে শেষ বিদায়

সংবাদ একলব্য, ৭ আগস্টঃ দিল্লির লোধিরোড শ্মশানে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। এর আগে বিজেপির সদর দফতরে তাঁকে শেষশ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন তিনি। সেখানেই জীবনাবসান হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর। পরে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লালকৃষ্ণ আডবাণী, সনিয়া গাঁধী, লোকসভার স্পিকার-সহ একাধিক নেতা-নেত্রীরা। 
সারা দেশ আজ শোকাতুর। প্রিয় সাথীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে তাই আবেগ সামলাতে পারলেন না প্রধানমন্ত্রী।চোখের জলে জানালেন বিদায়। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code