Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাঁসুয়া হাতে রাস্তার জঞ্জাল পরিষ্কারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক

সংবাদ একলব্য, নদীয়া, ৭ আগস্টঃ রাস্তার দু'ধারে জঞ্জাল রাস্তা ঢেকে ফেলার উপক্রম করেছে। রাস্তার জঞ্জাল পরিষ্কার করতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নেমে পড়লেন নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান ।এই রাস্তা দিয়ে দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিয়মিত যাতায়াত করে। প্রায় ২০০ মিটার রাস্তা আজ তারা জঞ্জালমুক্ত করেন। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি  মাননীয় শ্রী লোকনাথ সমাদ্দার বলেন "শুধুমাত্র জঞ্জাল পরিষ্কার নয়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে একটি কম্পোস্ট সার তৈরির খাদান তৈরি করেছে, দত্তক গ্রাম ধুবুলিয়া বিবেকানন্দ পল্লীতে স্বচ্ছতা  উপলক্ষে মহিলাদের মধ্যে ন্যাপকিন ও বাড়ি বাড়ি ডাস্টবিন বিলি করছে"।জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী দীপ কুমার রায়  বলেন "বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, ছাত্র ছাত্রীরা যেভাবে সমাজের উন্নয়নে শামিল  হয়েছে তার জন্য এনএসএস বিভাগের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই"।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code