
সংবাদ একলব্য, ২৩ আগস্টঃ চিলাখানা সর্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ধামের জন্মাষ্টমী উৎসব কমিটির পরিচালনায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আজ। সমস্ত চিলাখানা অঞ্চল পরিক্রম করে শোভাযাত্রাটি। সম্পাদক মদন চন্দ্র পাল জানান- 'আগামীকাল মহাভোজের আয়োজন করা হয়েছে। হাজার হাজার ভক্ত মহাভোজে অংশগ্রহন করবে আশাকরছি।'
শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্ত ঈশ্বর চন্দ্র দাস জানান, 'এমন শোভাযাত্রা এর আগে কখন দেখিনি।এতো অসংখ্য ভক্তের সমাগমে নিজে উপস্থিত থাকতে পেরে আনন্দিত।'
দেখুন ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ