Latest News

6/recent/ticker-posts

Ad Code

জীবনের থেকে সময়ের মূল্য বেশী!!

শুভেন্দু চক্রবর্তী, ২৩ অগাস্টঃ সময় কী আমাদের দাস, নাকি আমরা সময় এর দাসত্ব মেনে নিয়েছি l হ্যাঁ আমাদের হাতে সময় খুব কম, তাই তো আমরা জীবনের ঝুঁকি নিয়েই চলছি l সব কিছু জেনেও আমরা কেমন অবুঝ l কত আইন কতই না কানুন আছে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলেছি l হয়তো এটা আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে l 
এতো কিছু বলার উদ্দেশ্য হচ্ছে প্রায় নিত্য দিনের দৃশ্য রেল গেট নামানো থাকলেও সেটাকে অতিক্রম করছি আমরা, সে সাইকেল হোক বা মোটরসাইকেল বা পায়ে হেটে l মোটরসাইকেল পার করতে পারলে তো অনেকেই আমরা নিজেদের হলিউডের কোনো সুপার ষ্টার মনে করি l কোনো ব্যতিক্রম নেই সাহেবগঞ্জ রোড রেল গেট এর, দিনের ব্যস্ততম সময়ে রেল গেট বন্ধ হয় রেল যাতায়াত করার জন্যে, দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স সহ অনেক সময় দমকলও l কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না আমরা ব্যস্ত জনগণ, রেল কাছাকাছি আসলেও আমরা ছুটে পার হচ্ছি l মনে রাখা জরুরি দুর্ঘটনা বলে আসে না, আমরা নিজের কথা না ভাবলেও ভাবতে তো পারি আমার জন্যে ঘরে অপেক্ষা করছে মা বা স্ত্রী বা ছোটো দুটি ছেলে মেয়ে l রেল গেটের দুই ধরে বড় বড় হরফে স্থানীয় ভাষায় লেখা রয়েছে লাইন পারাপারের নিয়মাবলী, কয় জন সময় করে পড়েছি? 
হ্যাঁ অনেকেই বলতে পারেন বিকল্প কিছু করা হোক l সেই বিকল্প বাস্তবায়িত হওয়ার আগে আমরা কী সচেতন হতে পারি না বা অন্য কে সচেতন করতে পারি না? 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code